সারাদেশ
পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ নামলো ডিগ্রিতে
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১
পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ নামলো ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

উত্তরের জনপথ পঞ্চগড়ে তীব্র হচ্ছে শীত। রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে বেশি। বিশেষ করে নদী অববাহিকা, খোলা জায়গা ও সড়কে চলাচলকারী মানুষের কাছে শীতের তীব্রতা বেশি মনে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে তা ম্লান হয়ে পড়ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। আগের দিনগুলোর মতো সকালে কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের দাপট ছিল। সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের শীত উপেক্ষা করেই চলাচল করতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও বিকেলের পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোরে শীতের অনুভূতি বেশি হয়। সকালে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না।

রাজবাড়ী থেকে পাথর কিনতে পঞ্চগড়ে এসেছেন মোতালেব হোসেন। তিনি গত তিন দিন ধরে পঞ্চগড়ে অবস্থান করছেন। তিনি বলেন, ‘এখানে শীতের প্রকোপ এতটা বেশি হবে, তা ধারণা ছিল না। পাথর কিনতে এসে অন্য রকম এক অনুভূতি হলো।’

বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com