আইন আদালত
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, হাসপাতালে আইনজীবী
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৩:২৯
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, হাসপাতালে আইনজীবী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর আদালতপাড়ায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।


তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর আইনজীবীরা একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। তবে তার পরিচয় জানা যায়নি।


ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।’


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, বেলা ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং আটক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com