পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১:০৬
পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

হত্যা মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


সূত্রের তথ্যমতে, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকার খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।


এর আগে, গত সোমবার গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com