
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনকে ঘিরে নাশকতা সৃষ্টির ছকের অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, শ্রমিক আন্দোলনকে ঘিরে নাশকতা সৃষ্টির অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তিনি শ্রমিকদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলনরত আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ করতেন। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী এলাকায় তাঁর বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, সম্প্রতি শ্রমিকদের আন্দোলনকে ঘিরে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের সঙ্গে কারাগারে গিয়ে গোপনে বৈঠক করেছেন। তাঁর বিরুদ্ধে এমন নানা অভিযোগ রয়েছে।
ওসি বলেন, গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]