পূবাইলে পদ হারবাইদ যুব সমাজের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১১:০২
পূবাইলে পদ হারবাইদ যুব সমাজের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‎‎গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের পদ হারবাইদ এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পদ হারবাইদ যুব সমাজের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হারবাইদ মাদ্রাসা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


‎মাহফিলে সভাপতিত্ব করেন পূবাইল থানা যুবদলের সদস্যসচিব ও গাজীপুর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ আবুল হোসেন।


‎মাহফিলে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী আলোচক শায়খুল হাদিস আবদুর রহমান নোমানী, মুফতি শামসুদ্দিন খন্দকার, মাওলানা ওয়াসিম বিল্লাহ সিদ্দিকী ও মাওলানা ওবায়দুল্লাহ রাব্বানী।বিএনপি নেতা পারভেজ হোসেন, ওয়াজ পরিচালনা করেন, হাফেজ মাওলানা তাফাজ্জল হোসেন মাহমুদী,
‎বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান-আকিদা, নামাজ, রোজা, নৈতিক শিক্ষা এবং ইসলামী জীবনব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


‎আয়োজকরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।


‎মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com