আশুলিয়ায় পলিথিনে মোড়ানো ৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪
আশুলিয়ায় পলিথিনে মোড়ানো ৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাসের নিচ থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪-এর সদস্যরা বস্তুগুলো দেখতে পান। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিয়ে যান।


এসআরবি-৪-এর সিপিসি-২-এর সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার আন্ডারপাসের নিচে কয়েকটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকার তথ্য পান তারা। পরে এসআরবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি পলিথিনের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো তিনটি এবং কালো স্কচটেপে মোড়ানো দুটি হাতককটেল সদৃশ বস্তু দেখতে পান তারা।


পরে নিরাপত্তার স্বার্থে স্থানটি ঘিরে রাখা হয়। পাশাপাশি ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে বিষয়টি জানানো হয়। রাত ১০টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বস্তুগুলো নিয়ে যান।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছেন। ককটেল সদৃশ বস্তুগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে তারা এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com