পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯
পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল (৪৫) নামে এক জেল পলাতক এক আসামি নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।


নিহত জালাল নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সে নরসিংদী জেলা কারাগার হতে পলাতক আসামি।


ওসি জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জেল পলাতক জালাল এলাকা ছাড়া ছিল। তাঁর বিরুদ্ধে ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতো। বৃহস্পতিবার রাতে তাকে গ্রামের নুরুদ্দীনের কলাবাগানে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনত পদক্ষেপ নেয়া হচ্ছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com