ঢাকায় এক রাতে পুড়ল ৩ বাস
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭
ঢাকায় এক রাতে পুড়ল ৩ বাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে এক রাতেই তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী ও বাড্ডা এলাকায় মধুমতী, আলিফ ও বিহঙ্গ পরিবহনের তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।


এতে বাসগুলোর ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার কালশী রোডে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের পাশে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে বিহঙ্গ পরিবহনের চলন্ত একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী ছিলেন না। এ ঘটনায় কেউ হতাহত হননি।


কারা কিভাবে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকায় পার্ক করে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে যায়। স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।


এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সব আসন পুড়ে গেছে।


বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com