আটঘরিয়ায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন আটক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:৪৮
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবনার আটঘরিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিনকে আটক করেছে পুলিশ।


শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।


আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দেবোত্তর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাহাতাব উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই অভিযোগ করেন, আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে মাহাতাব উদ্দিনের অর্থায়ন ছিল।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com