
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব ট্যাবলেটের সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
শনিবার (২৮ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ি-২৯ বিজিবি।
এতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাত ২টা ১০ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়নের ২৯ বিজিবি অধীনস্থ রুদ্রানী বিওপির দায়িত্বপূর্ণ দিনাজপুরের ফুলবাড়ী থানার আদিবাসীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট অ্যালপ্রাজোলাম ০.৫ জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটের সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার মো. আরিফ-উজ-জামান পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]