ডিসেম্বর ঘিরে দৌলতপুর সীমান্তে বাড়তি সতর্কতা, বিজিবির নিরাপত্তা জোরদার
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২১:০৭
ডিসেম্বর ঘিরে দৌলতপুর সীমান্তে বাড়তি সতর্কতা, বিজিবির নিরাপত্তা জোরদার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় ৪৬ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে বাংলাদেশ সীমানায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তকেন্দ্রিক অপরাধপ্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস সামনে রেখে সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। দিন-রাত টহলের পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি।


বিশেষ করে রাতে সার্চলাইট জ্বালিয়ে সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সীমান্তের সংবেদনশীল স্থানগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। দৌলতপুর সীমান্তের ওপারে ভারত সীমান্তে ১৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও বাঁকী সীমান্ত রয়েছে কাটাতার বিহীন। ফলে টাতারবিহীন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ ও নাশকতা প্রতিরোধে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যদের পাশাপাশি সীমান্ত এলাকারসাধারণ মানুষও সতর্ক অবস্থনে রয়েছেন।


আশরাফুল ইসলাম নামে সীমান্ত এলাকার এক স্কুলশিক্ষক জানান, সীমান্ত এলাকায় আগের তুলনায় বিজিবি টহল ও নজরদারি বাড়িয়েছে। ডিসেম্বর কেন্দ্রিক সতর্কতা জোরদার করেছে। রাতে সার্চলাইট জ্বালিয়ে সীমান্ত এলাকায় টহল দিতে দেখা গেছে বিজিবি সদস্যদের। এতে সীমান্ত এলাকার সাধারণ জনগনও তাঁদেরসহযোগিতা করছে।


সীমান্তে বাড়তি নজরদারি ও টহল জোরদার প্রসঙ্গে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেসন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি
মোকাবিলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।


এদিকে বিজিবির এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। সীমান্ত এলাকার মানুষ আশা করছেন, বাড়তি নজরদারি ও টহলের ফলে অবৈধ কার্যক্রম আরও কমে আসবে এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। বিজিবি জানিয়েছে,আগামী দিনগুলোতেও এ ধরনের সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com