স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এক বছরের মধ্যে সব জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:০৬
এক বছরের মধ্যে সব জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

আগামী এক বছরের মধ্যে দেশের সব জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।


শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।


ড. মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে এই রোগ শনাক্তকরণে কাজ করবেন।


আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আরো জানান, কিডনি সেবা সারাদেশে ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স এবং মেডিক্যাল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে।


কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, এই তিনটি রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।


ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস, ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com