২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মুশফিক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৬
২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মুশফিক
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।


আজ বিসিবি সভাপতি তামিম ইকবাল বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।


ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে মুশফিকের ক্যারিয়ারের শেষ টেস্ট।


দেশের হয়ে দীর্ঘদিন তিন সংস্করণে খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম।


১৯৯ ইনিংসে ব্যাট হাতে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। সাদা পোশাকের ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা, সর্বোচ্চ রান ও সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও মুশফিকের দখলে। বর্ণাঢ্য এই টেস্ট ক্যারিয়ারের পর্দা নামবে আগামী জানুয়ারিতে।


এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিক। এবার টেস্টকেও বিদায় জানালে আন্তর্জাতিক ক্রিকেটে তার ২১ বছরের পথচলার সমাপ্তি ঘটবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com