
দুর্নীতি মাঝারি মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব হলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সাভারের বারইপাড়ায় সিসিডিবি হোপ সেন্টারে আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির কারণে দেশের সাধারণ মানুষকে নানা ক্ষেত্রে চড়া মূল্য দিতে হচ্ছে। দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়নকেই বাধাগ্রস্ত করে না, বরং সমাজের ন্যায়বিচার ও সমতার পথেও বড় বাধা সৃষ্টি করে। দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জিডিপি প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।
গত ২৬ নভেম্বর থেকে টানা চতুর্থবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের নির্বাচিত ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন বিতার্কিক এবং ২১টি বিশ্ববিদ্যালয়ের বিচারক অংশ নেন।
প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, যুক্তিনির্ভর চিন্তা, নৈতিকতা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]