সুনামগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে অর্ধশত আহত
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৬:১৭
সুনামগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে অর্ধশত আহত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জনতা বাজারে দোকানের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টা ব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।


এতে করে দুই পক্ষে লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।


শনিবার সকালে উপজেলার চমারদদানি ইউনিয়নের আমজোড়া গ্রামের বাসিন্দা মান্না চেয়ারম্যান এবং জলুসা গ্রামের নুরে আলম জিকুর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া গ্রামের বাসিন্দা মান্না চেয়ারম্যান এবং জলুসা গ্রামের নুরে আলম জিকুর মধ্যে স্থানীয় জনতা বাজারে একটি দোকানের মালিকানাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। এরই জেরে আমজোড়া এবং জলুসা গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হলে পরে তা মারামারিতে রুপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রামবাসী হামলা চালালে দু পক্ষের অর্ধশত আহত হন।


আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে উক্ত এলাকার সার্বিক পরিস্থিতি থমথমে রয়েছে।


মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কোনো পক্ষেই এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com