
ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি।
শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
এ ছাড়া আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]