আশুলিয়ায় ২ বাসে অগ্নিসংযোগ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০
আশুলিয়ায় ২ বাসে অগ্নিসংযোগ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকার আশুলিয়ায় ‘নবীনগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর’ সড়কের পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা ।


শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সড়কের পাশে পার্কিং করে রাখা বাস দুটিতে আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্কিংয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মহাসড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে ও এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com