বোরকা পরে প্রকাশ্যে যুবককে গুলি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:৩৭
বোরকা পরে প্রকাশ্যে যুবককে গুলি
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

খুলনার চয়নিকা ফার্মেসিতে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন।


শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মহানগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।


ওষুধ কিনতে আসা রিকশাচালক ওয়াসিকার বলেন, সন্ধ্যায় বোরকা পরা এক যুবক ফার্মেসিতে ঢুকে কোমর থেকে পিস্তল বের করে জারিফুজ্জামানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে মোটরসাইকেলে করে বাবুখান রোডের দিকে পালিয়ে যায়। ঘটনার পর ফার্মেসির কর্মচারীরা প্রথমে জারিফুজ্জামানকে টুটপাড়া কবরস্থান সংলগ্ন গুড হেলথ ক্লিনিকে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


এর আগে, গত ২৮ অক্টোবর রাতে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের অব্যাহত হুমকির মুখে মালিকপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হয়। পরে ১৪ নভেম্বর পুলিশের নিরাপত্তার আশ্বাস এবং উপস্থিতিতে ফার্মেসিটি আবার চালু করা হয়। পুনরায় চালুর পর কয়েকদিন স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালিত হলেও শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।


‎স্থানীয়রা জানায়, নিরাপত্তার কারণে দীর্ঘদিন ফার্মেসিটি বন্ধ ছিল। পুলিশ মালিক দৌলতুজ্জামানকে নিরাপত্তার আশ্বাস দিলে তিনি প্রতিষ্ঠানটি চালু করেন। এরপর এলাকায় পুলিশের গাড়ি ও সাদা পোশাকে সদস্যদের অবস্থানও দেখা যেত। তারপরও কীভাবে এ ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


এ বিষয়ে খুলনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন। চাঁদা দাবির সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com