ঢাবির ৪ শিক্ষক সাময়িক বহিষ্কার: নীল দলের প্রতিবাদ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৩:৫৪
ঢাবির ৪ শিক্ষক সাময়িক বহিষ্কার: নীল দলের প্রতিবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চারজন শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণে তীব্র প্রতিবাদ জানিয়েছে, প্রগতিশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সংগঠন নীল দল।


সম্প্রতি সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. জিনাত হুদাস্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২৩ নভেম্বর মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামালউদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. শবনম জাহান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে এ চারজন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও জ্ঞানচর্চার কেন্দ্র। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আইন অনুযায়ী পরিচালিত হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্যানুসন্ধান ও তদন্ত কমিটি ১৯৭৩-এর নীতিমালা সামান্যতম অনুসরণ না করে যে প্রতিবেদন জমা দিয়েছে, তা পূর্বনির্ধারিত, পূর্বপরিকল্পিত ও একপাক্ষিক।


মূলত ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে কোনো ধরনের নিবিড় যাচাই-বাছাই ব্যতিরেকেই তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে একের পর এক শিক্ষক বহিষ্কারের কৌশল গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন। এটি পূর্ববর্তী প্রশাসন কর্তৃক প্রবর্তিত প্রশাসনিক মবতন্ত্র ছাড়া আর কিছুই নয়।


১৯৭৩-এর আদেশ লঙ্ঘনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক নিপীড়নের যে ভয়ের সংস্কৃতির সূচনা করেছে, নীল দল তাতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। অন্তর্ভুক্তিমূলক সহাবস্থান ও মেধার লালন এবং গবেষণা হোক একাডেমিক মবতন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলের অঙ্গীকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com