মডেল সিয়ামের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে ৩ সহকর্মী
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৯:৫৬
মডেল সিয়ামের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে ৩ সহকর্মী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

মডেল মাহমুদুল হাসান সিয়ামকে হত্যার অভিযোগে করা মামলায় তার তিন সহকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।


শুক্রবার (২৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।


আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগেরর এসআই সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আসামিদের পক্ষে জামিন আবেদন ছিল না।’


কারাগারে যাওয়া আসামিরা হলেন রিসান, মীম চৌধুরী ও আমিরা খান।


গত ৭ নভেম্বর বিকালে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের হোটেল অ্যাম্বাসেডর ভবনের নিচ থেকে ১৭ বছরের সিয়ামের লাশ উদ্ধার করা হয়। এ তরুণ মডেলিংয়ের কাজ করতেন। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে সিয়াম।


এ ঘটনায় ওই দিনই তার সঙ্গে হোটেলে থাকা তিন সহকর্মী রিসান, মীম চৌধুরী এবং আমিরা খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়।


তাদের ভাষ্য, ‘ছবি তুলতে গিয়ে’ পড়ে যান সিময়া। পরদিন এই তিন জনকে কারাগারে পাঠানো হয়।


এর পরে ১০ নভেম্বর এই তিন আসামির সঙ্গে হোটেল মালিক সুলতান, ম্যানেজার সুজন, কর্মচারী সাব্বিরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামি করে সিয়ামের বাবা সেলিম মিয়া বিমানবন্দর থানায় হত্যার অভিযোগ এনে মামলা করেন।


৫৪ ধারায় গ্রেফতার হয়ে কারাগারে থাকে তিন আসামিকে ১২ নভেম্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ১৪ নভেম্বর তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন গত ১৭ নভেম্বর রেখেছিলেন। তবে ওই দিন আমিরাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এ জন্য ২৪ নভেম্বর রিমান্ড বিষয়ে শুনানির দিন রেখেছিলেন আদালত। ওই দিন আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।


বাদী সেলিম মিয়া মামলায় অভিযোগ করে বলেন, সিয়াম পড়াশোনার পাশাপাশি মডেলিং করত। শুটিংয়ের জন্য উত্তরাসহ ঢাকার বিভিন্ন হোটেলে থাকত। গত ৩ নভেম্বর থেকে উত্তরার-১ নম্বর সেক্টরের হোটেল অ্যাম্বাসেডরের ৫০২ নম্বর রুম ভাড়া করে শুটিংয়ের কাজ করছিল। তিনি ৭ নভেম্বর রাতে খবর পান, বিকাল সাড়ে ৪টার দিকে সিয়াম রুমের জানালা দিয়ে পড়ে গিয়ে মারা গেছে।


উত্তরার মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সিয়ামের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিমানবন্দর থানায় যান তারা। সেখানে পুলিশের হাতে আটক রিসান, মীম ও আমিরাদের কাছে সিয়ামের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করেন সেলিম মিয়া।


মামলায় তিনি অভিযোগ করেন, “তারা এলোমেলো ভিত্তিহীন তথ্য দেয়, একেকজন একেক রকমের তথ্য দেয় এবং বিভিন্ন তথ্য গোপন করে। রিসান, মীম ও আমিরসহ অন্যরা পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দিয়েছে বা মেরে জানালা দিয়ে ফেলে দিয়েছে।”


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com