‘দেশে দারিদ্রের নিচে বসবাস করছে সাড়ে ৪ কোটি মানুষ’
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:৪০
‘দেশে দারিদ্রের নিচে বসবাস করছে সাড়ে ৪ কোটি মানুষ’
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশে এই মুহূর্তে সাড়ে চার কোটি মানুষ দারিদ্রের নিচে বসবাস করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুর ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মজুরি বোর্ডের সদস্যদের অভিনন্দন জানিয়ে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আয়োজনে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।


এসময় তিনি আরও বলেন, মজুরির জন্য আমাদের লড়াই করতে হতো না, কাউরে ক্ষুধার জন্য কিছু করতে হতো না, এটা আমাদের নিয়তি তারপরেও দেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।


স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সভাপতিতে শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি'র শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানসহ আরো অনেকে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com