
ভারতে ভুবনেশ্বরে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে প্রতিযোগিতায় নারীদের শটপুটে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের জাকিয়া সুলতানা।
শুক্রবার (২৭ নভেম্বর) কলিঙ্গ স্টেডিয়ামে প্রতিযোগিতার তৃতীয় দিনে শটপুটের ফাইনালে ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হন তিনি। ছয় প্রচেষ্টার মধ্যে পঞ্চমটিতে নিজের সেরা নৈপুণ্য দেখান জাকিয়া।
তার ছয়টি প্রচেষ্টার দূরত্ব ছিল যথাক্রমে ১১.৬৫, ১১.২৭, ১১.৭৯, ১২.০৪, ১২.৬৪ ও ১০.৭০ মিটার।
এই ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য—দুটি পদকই জিতেছেন ভারতের অ্যাথলেটরা। ১৫.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণ জেতেন আনশু। ১৪.৫৯ মিটার ছুড়ে রৌপ্য পান রিয়া ভার্মা।
একই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী মিনু খাতুন হয়েছেন সপ্তম। তার সেরা থ্রো ছিল ৮.৫৯ মিটার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]