ভিকারুননিসায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের সুযোগ ১০ দিন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:০৪
ভিকারুননিসায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের সুযোগ ১০ দিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চারটি শাখায় এবার মোট এক হাজার ৫৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। আগামী ১ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।


প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির সব শাখায় বাংলা ভার্সন এবং মূল শাখায় ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে শিক্ষার্থী ভর্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ওয়েবসাইটে ভর্তির আবেদন করতে হবে। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। আগামী ১৫ ডিসেম্বর এ লটারি অনুষ্ঠিত হবে।


কোন শাখায় কত আসন


মূল শাখায় বাংলা ভার্সনের প্রভাতি শিফটে ২৭৫টি ও দিবা শিফটে ২২০টি আসন রয়েছে। ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে ১১০টি করে আসন আছে। এ শাখায় মোট আসন ৭১৫টি।


এছাড়া ধানমন্ডি শাখায় প্রভাতি ও দিবা শিফটে ৮৫টি করে মোট ১৭০টি, বসুন্ধরা শাখায় ১৬৫টি করে মোট ৩৩০টি এবং আজিমপুর শাখায় ১৬৫টি করে মোট ৩৩০টি আসন রয়েছে।


ক্যাচমেন্ট এলাকা


মূল শাখার জন্য রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা এবং ধানমন্ডি শাখার জন্য ধানমন্ডি ও কলাবাগান থানা ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।


বসুন্ধরা শাখার জন্য ভাটারা, খিলক্ষেত ও গুলশান থানা এবং আজিমপুর শাখার জন্য লালবাগ, চকবাজার ও নিউ মার্কেট থানা ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারিত রয়েছে।


আবেদন পদ্ধতি ও ফি


ভর্তিচ্ছু শিক্ষার্থীদের https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।


দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শুধু আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। বার্ষিক পরীক্ষা শেষে এসব শ্রেণির শূন্য আসনের সংখ্যা ঘোষণা করা হবে।


এসব শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, ভর্তি পরীক্ষা এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য কার্যক্রম প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com