প্রান্তিক নারী ও শিশুর কল্যাণে কাজ করছে নারী ও শিশু কল্যাণ সংস্থা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০৬
প্রান্তিক নারী ও শিশুর কল্যাণে কাজ করছে নারী ও শিশু কল্যাণ সংস্থা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রান্তিক আদিবাসী নারী ও শিশুর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নারী ও শিশু কল্যাণ সংস্থা। সমাজকল্যাণমূলক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অলাভজনক এই প্রতিষ্ঠানটি কর্ম এলাকার মানুষের মধ্যে বিশ্বাস, একতা, মানসিক ও সামাজিক আদর্শ মূল্যবোধ জাগিয়ে তুলতে এবং স্বনির্ভর অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করছে।


শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা কয়েরদাড়া খ্রিস্টানপাড়ায় সংস্থার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে,প্রান্তিক আদিবাসী নারী ও শিশুর জীবন মান উন্নয়নের লক্ষ্যে,আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশপ জের্ভাস রোজারিও,ফাদার লিটন কস্তা,মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল, মো. সেলিম রেজা, মো. শামীম উদ্দিন, ফৌজিয়া আবিদা কেলি এবং সংস্থার প্রতিষ্ঠাতা সুমী মুর্মু।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও কর্মসংস্থান নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। স্বাবলম্বী নারী, সুরক্ষিত শিশু ও মানবিক সমাজ গড়াই সংস্থার মূল লক্ষ্য।


সংস্থার মূল লক্ষ্য মহিলা ও শিশু কল্যাণে কাজ করা। বিশেষ করে শিশু ও যুব মহিলাদের শিক্ষা, জীবনধারা বিনির্মাণ, কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বিধান এবং জীবন ঘনিষ্ঠ যে কোনো পরিস্থিতিতে সমাজের মানুষকে সহযোগিতার হাত বাড়ানো।


সংস্থার কার্যক্রমের মধ্যে রয়েছে প্রান্তিক আদিবাসী নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা শিশু কল্যাণ,শিক্ষা ও পুষ্টি সুরক্ষা, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা প্রদান, বৃক্ষরোপণ,শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, দরিদ্রদের পাশে দাঁড়ানো, গর্ভকালীন সহায়তা প্রদান এবং সমাজে কল্যাণমূলক কার্যক্রম।


এছাড়া সেলাই, নকশীকাঁথা, হাতের কাজের বিভিন্ন ধরনের ড্রেস তৈরি, হাঁস-মুরগি পালন, ছাগল পালন, সবজি চাষ, বিভিন্ন ধরনের ট্রেনিং, হ্যান্ডমেড জিনিস তৈরি, চুড়ি, গহনা ও ব্লক-বাটিকের কাজের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে সংস্থাটি।


তরুণ ও যুবকদের খেলাধুলার মাধ্যমে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা, শিশুশ্রম বন্ধ করে শিশুর মানসিক ও শারীরিক বিকাশে যুগোপযোগী শিক্ষার উপর গুরুত্বারোপ,নিরক্ষরতা দূর করে আলোকিত সমাজ নির্মাণ,সামাজিক সমস্যা,চিকিৎসা, বিয়ে, শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা দানে সহায়তাও করছে সংস্থাটি।


বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি,বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা,ছোট পরিবার সুখী পরিবার’ এই প্রতিপাদ্যে পরিকল্পিত পরিবার পরিকল্পনায় উৎসাহ প্রদান, ধূমপানমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং বিধবা নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সংস্থার অন্যতম উদ্দেশ্য।


শিশু পাচার রোধে জনগণকে সচেতন করতে সভা-সিম্পোজিয়াম,যৌতুকের বিরুদ্ধে জনমত গঠন,বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযোগ্য গুরুত্বসহ পালন,বাল্য বিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালন এবং শিশু পাচার রোধে প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করে থাকে সংস্থাটি।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যৌতুক ধর্ম-নীতি বিবর্জিত একটি সামাজিক ব্যাধি। তাই সংস্থার সদস্যগণ যৌতুক নেবেন না বা দেবেন না। সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে স্বাবলম্বী ও মানবিক সমাজ গড়াই তাদের মূল লক্ষ্য।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com