
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরটি পুনর্নির্ধারণ করা হবে।
নতুন করে উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে চেয়েছিল বাংলাদেশ। এ লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আতিথ্য দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের।
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।
চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]