সারাদেশ
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:৩৪
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আওয়ামী লীগের ডাকা লকডাউন কেন্দ্র করে নিরাপত্তার কারণে ফের পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।


শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।


সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা মো. আব্দুল হান্নান বলেন, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা থেকে কয়েকটি গাড়ি গোপালগঞ্জ-পদ্মা সেতু পার হয়ে ঢাকায় গেছে। কিন্তু দুপুরের পর থেকে গোপালগঞ্জের সড়কে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় খুলনা থেকে কোনো গাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।


তিনি আরও বলেন, আমরা গাড়ি ছাড়তে চাইলেও যাত্রীরা যেতে চাইছে না। তবে বিকল্প রুট হিসেবে যশোর-মাগুরার রাস্তা ব্যবহার করা হবে। দুপুরের পর থেকে সকল যাত্রীদের ফোন করে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।


টুঙ্গিপাড়া পরিবহনের এক কর্মকর্তা জানান, সন্ধ্যা থেকে সব টিপ বন্ধ রয়েছে। সড়কে নিরাপত্তা না থাকায় ঢাকা-খুলনা রুটের সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। সড়কে নিরাপত্তা ফিরলে পুনরায় এ রুটে গাড়ি চালু করা হবে।


খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, শনিবার বিকেল থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সকল গাড়ি বন্ধ রাখা হয়েছে। রবিবার সকাল থেকে গাড়িগুলো বিকল্প পথ হিসেবে যশোর-মাগুরা রোড ব্যবহার করবে। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ রাস্তায় পরিবহন বন্ধ রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com