
চুয়াডাঙ্গার দর্শনা এলাকার গহেরপুর গ্রামে বদর উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গ্রামে কামড়িয়ার বিল সংলগ্ন মুক্তার মেম্বারের পুকুর ও মাছের ঘেরের অদূরে নিজ জমিতে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত বদর উদ্দিন ওই গ্রামের মাঝের পাড়ার মৃত সামছদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলের পাশে একটি ছোট অস্থায়ী কুঁড়ে ঘর বা বসার স্থান ছিল, যেখানে বদর উদ্দিন প্রায়ই যাতায়াত করতেন এবং মাছের ঘের পাহারা দিতেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিবাগত রাতে তার ওপর হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। ভোরে বদর উদ্দিনের ছেলে সুমন সর্বপ্রথম তার বাবাকে পানির মধ্যে পড়ে থাকতে দেখেন।
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহতের মাথায় প্রায় ১০ থেকে ১২টির বেশি আঘাতের চিহ্ন দেখা গেছে।
চুয়াডাঙ্গার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]