
ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির উদ্ধার করা ২৪১টি কচ্ছপের বাচ্চা ও দুটি ঈগল পাখির বাচ্চা সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে কচ্ছপের বাচ্চা ও ঈগল পাখির বাচ্চাগুলো বলুহর বাওড়ের সংরক্ষিত অঞ্চলে অবমুক্ত করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহেশপুর ৫৮ বিজিবি দত্তনগরের মাথুরা মাঠ এলাকা থেকে স্থানীয় প্রজাতির কাইট্টা কচ্ছপের ২৪১টি বাচ্চা এবং দুটি ঈগল পাখির বাচ্চা উদ্ধার করে। পরে একই দিন বিকেলে উদ্ধার করা বন্যপ্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার উদ্ধার হওয়া বাচ্চা গুলোকে বলুহর বাওড়ে অবমুক্ত করা হয়েছে।
এ সময় কোটচাঁদপুর বন বিভাগের কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রাণী সম্পদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বিজিবির এ উদ্যোগ এবং বন বিভাগের তত্ত্বাবধানে উদ্ধার করা প্রাণীগুলো নিরাপদ পরিবেশে অবমুক্ত করার বিষয়টি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]