
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২১ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা রাজশাহী জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগ (বিবিবি) থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার পর্যায়ক্রমে নেসকো রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এর শনিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ২ ঘণ্টা ৩৩ কেভি মিয়াপুর-টু-কাশিয়াডাঙ্গা ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ২ ঘণ্টা ৩৩ কেভি হড়গ্রাম-টু-কাশিয়াডাঙ্গা ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়াও শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট দেড় ঘণ্টা ১১ কেভি সিলিন্দা ফিডারের আওতাধীন সিলিন্দা, আলিগঞ্জ, চৈতির বাগান, বেলালের মাঠ, জামাল মন্ডলের মোড়, বাড়ইপাড়াসহ প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে শনিবার নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বেশকিছু এলাকায় টানা সাড়ে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ৩৩/১১ কেভি বিমানবন্দর উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কার্য সম্পন্ন করা হবে। এ কারণে শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিমানবন্দর উপকেন্দ্রের ১১ কেভি বিমানবন্দর ফিডার, নওহাটা ফিডার, উপজেলা ফিডার, বাগধানী ফিডার ও সূর্যপুর ফিডারসমূহের সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]