
সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সময় বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবা-মা অবস্থান করছিলেন।
এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একদল দুর্বৃত্ত প্রতিমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়।
হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে।
এদিকে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটে আসার কথা রয়েছে। তার সফরের আগে বাসভবনে এ হামলার ঘটনা ঘিরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]