সিলেটে পাঁচ ধাপে ৯২ ইউপিতে ভোট, কোন উপজেলায় কোন ইউনিয়ন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭
সিলেটে পাঁচ ধাপে ৯২ ইউপিতে ভোট, কোন উপজেলায় কোন ইউনিয়ন
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিলেট বিভাগের চার জেলার ৩১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সিলেট জেলার ১৩টি উপজেলার ৯২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, জেলার উপজেলাগুলোকে পাঁচ ধাপে ভাগ করা হয়েছে।


প্রথম ধাপ: ২১ জানুয়ারি


প্রথম ধাপে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


জৈন্তাপুর উপজেলার ইউনিয়নগুলো হলো—
১. নিজপাট ইউনিয়ন
২. জৈন্তাপুর ইউনিয়ন
৩. চারিকাটা ইউনিয়ন
৪. দরবস্ত ইউনিয়ন
৫. ফতেপুর ইউনিয়ন
৬. চিকনাগুল ইউনিয়ন।


কোম্পানীগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো হলো—ইসলামপুর পশ্চিম, ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রণিখাই ও দক্ষিণ রণিখাই।


গোয়াইনঘাট উপজেলার ইউনিয়নগুলো হলো—রুস্তমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, মধ্য জাফলং, লেঙ্গুড়া, পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, ফতেপুর, নন্দিরগাঁও, তোয়াকুল, বিছনাকান্দি, গোয়াইনঘাট সদর ও ডৌবাড়ী।


দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি


দ্বিতীয় ধাপে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সিলেট সদর উপজেলার ইউনিয়নগুলো হলো—জালালাবাদ, হাটখোলা, খাদিমনগর, খাদিমপাড়া, টুলটিকর, টুকেরবাজার, মোগলগাঁও ও কান্দিগাঁও।


দক্ষিণ সুরমা উপজেলার ইউনিয়নগুলো হলো—তেতলী, সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার, দাউদপুর, মোল্লারগাঁও ও কামালবাজার।


তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল


তৃতীয় ধাপে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


কানাইঘাট উপজেলার ইউনিয়নগুলো হলো—লক্ষ্মীপ্রসাদ পূর্ব, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম, দিঘীরপাড় পূর্ব, সাতবাঁক, বড়চতুল, কানাইঘাট, দক্ষিণ বাণীগ্রাম, ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ।


জকিগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো হলো—বারহাল, বিরশ্রী, কাজলসার, খলাছড়া, জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী, কসকনকপুর ও মানিকপুর।


চতুর্থ ধাপ: ১৩ মে


চতুর্থ ধাপে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো হলো—বাঘা, গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষ্মীপাশা, ঢাকাদক্ষিণ, লক্ষণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশা, শরীফগঞ্জ ও বুধবারীবাজার।


বিয়ানীবাজার উপজেলার ইউনিয়নগুলো হলো—আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাথিউরা, তিলপাড়া, মোল্লাপুর, মুড়িয়া ও লাউতা।


পঞ্চম ধাপ: ২৭ মে


পঞ্চম ও শেষ ধাপে বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বালাগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো হলো—পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরীপুর, বালাগঞ্জ ও পূর্ব গৌরীপুর।


ওসমানীনগর উপজেলার ইউনিয়নগুলো হলো—উমরপুর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর।


বিশ্বনাথ উপজেলার ইউনিয়নগুলো হলো—লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর।


নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের কথা রয়েছে।


এদিকে সুনামগঞ্জ জেলার ১১টি, মৌলভীবাজারের সাতটি এবং হবিগঞ্জের নয়টি উপজেলাকেও পাঁচ ধাপে ভাগ করা হয়েছে।


এর আগে সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৪তম সভায় ধাপভিত্তিক উপজেলা ও ইউনিয়নের সংখ্যা চূড়ান্ত করা হয়।


সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com