খরাপ কাজের উত্তর খারাপ ভাবে দেওয়া যাবে না : সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২১:৪৯
খরাপ কাজের উত্তর খারাপ ভাবে দেওয়া যাবে না : সমাজকল্যাণ মন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যারা মানুষকে গুম-খুন করে এবং দেশের অর্থনীতিকে ধংস করে জনরোষ থেকে বাঁচতে বিদেশে পালিয়ে গেছে, তারা এখন বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে (২০২৬-২০২৭) অর্থ বছরের কৃষি প্রণোদনার অংশ হিসেবে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, খরাপ কাজের উত্তর খারাপ ভাবে দেওয়া যাবে না, সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সারাদেশে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উল্লেখ করে বলেন, দেশের মানুষকে পুড়িয়ে মারা, গুম-খুন করা এবং ব্যবসা-বাণিজ্য নষ্ট করা কোনো রাজনৈতিক দলের কাজ নয়, বরং এগুলো সন্ত্রাসী দলের কাজ। যেকোনো নাশকতা বা খারাপ কাজের জবাব পাল্টা খারাপ কাজে না দিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে সজাগ থেকে তা প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার আড়াই হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জন প্রতি ১ কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি ডিএফপি, ১০ কেজি এমপিও সার বিতরণ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন, সহ-সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাদশা আলম, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


পরে মন্ত্রী স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাকিমপুর উপজেলায় বর্তমান সরকারের নয় মাসের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com