
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব বলেন, আমরা গত ৩১ আগস্ট যে ভোটার সংখ্যা বলেছিলাম তারচেয়ে আজকে (২৫ নভেম্বর) পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
এই ভোটার তালিকা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করা হবে বলে জানান তিনি।
আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোনের সঙ্গে আমাদের মতবিনিময় আছে। ৫৫টি দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]