১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৪:৫১
১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।


মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেয়া এক বার্তায় এ নির্দেশনার কথা জানানো হয়েছে।


তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।


এ ছাড়া ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com