জব ফেয়ার স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা : সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২
জব ফেয়ার স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা : সমাজকল্যাণ মন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরে বিরামপুর সরকারি কলেজ মাঠে ইতিহাসের মাইলফলক হিসেবে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে "জব ফেয়ার" (চাকুরি মেলা)। বহুল কাঙ্ক্ষিত জব ফেয়ার (চাকরি মেলার) মাধ্যমে এই এলাকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের পাশাপাশি চাকরি প্রত্যাশীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


জব ফেয়ার (চাকরি মেলায়) রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করা প্রায় ২৫ হাজারের অধিক চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী সকাল থেকে চাকরি মেলায় উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেলায় দেশের শীর্ষ স্থানীয় সহ ছোট বড় সব মিলে প্রায় ৮০-৮৫ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। ফলে মেলায় চাকরিপ্রার্থীরা সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেয়েছে। এছাড়াও মেলায় শিক্ষিত বেকার তরুণ-তরুণীরা সেমিনারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন এবং সফল চাকরিজীবীদের বক্তব্যর মাধ্যমে ভবিষ্যৎ ক্যারিয়ার কিভাবে তৈরি করা যাবে তার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে।


জব ফেয়ার আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষিত ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।


মন্ত্রী জানান, দিনাজপুরে প্রথম বারের মতো এ ধরনের জব ফেয়ার আয়োজন করায় স্থানীয় যুবক, তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এ উদ্যোগের মাধ্যমে দিনাজপুর জেলাসহ উত্তরাঞ্চলের যুবসমাজ ও তরুণ-তরুণীদের কর্মমুখী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রত্যাশা করছেন তিনি।


দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এবং (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চারটি উপজেলা প্রশাসনের আয়োজনে চাকরি মেলার লক্ষ্য ছিল চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ তৈরি, তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থান উপযোগী দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা দেওয়া হয়।


মেলায় আন্তর্জাতিক ও উন্নয়ন সংস্থার মধ্যে ইউনিসেফ, ডব্লিউএফপি, কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস অংশ নেয়। এ ছাড়া প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপসহ দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।


ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি খাত থেকে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ইউসিবি ব্যাংক অংশ নেয়। ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, ডেইল্টা ফার্মাসিউটিক্যালস,হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।


পাশাপাশি তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।


মেলায় চাকরি প্রার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি অভিজ্ঞ পরামর্শকেরা চাকরির বাজারের চাহিদা, ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত প্রস্তুতি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে পরামর্শ দেন।


জব ফেয়ার দিনাজপুর-২০২৬ এর আহবায়ক ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা।


এ ছাড়া চারটি উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পরে তিনি অতিথি বৃন্দ ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জব ফেয়ার চাকরি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


আয়োজক কমিটির তথ্য দিন শেষে সন্ধ্যার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়া প্রায় তিন হাজার যুবক ও তরুণ-তরুণী মন্ত্রীর হাত থেকে নিয়োগ পত্র গ্রহণ করেন। এছাড়াও উচ্চ মানের চাকরি পাওয়া প্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানে অফিসিয়াল ভাবে সাক্ষাৎ করতে বলা হয়েছে বলে জানান আয়োজক কমিটি। জব ফেয়ার চাকরি মেলায় একদিনে চাকরি পেয়ে খুশি ও আনন্দিত।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com