বাংলাদেশে টেক সিটি গড়ে তুলতে আগ্রহী জাপান : হুমায়ুন কবির
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২১:৩৩
বাংলাদেশে টেক সিটি গড়ে তুলতে আগ্রহী জাপান : হুমায়ুন কবির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশে টেক সিটি গড়ে তুলতে জাপান আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ফলপ্রসূ বৈঠক করেছেন। দুদেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায়, তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।’


তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ থেকেই জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বাংলাদেশে টেক সিটি গড়ে তুলতে আগ্রহী জাপান।


হুমায়ুন কবির বলেন, ‘বৈঠকে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর মূল লক্ষ্যই ছিল বিনিয়োগের দ্বার উন্মোচন করা। এখন অনেকের আগ্রহ রয়েছে বাংলাদেশে বিনিয়োগ করার।’


বাংলাদেশও এলএনজি টার্মিনাল করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘এরজন্য এখানে এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।


সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থে জাপানে এসেছেন। বিগত সময়ে সব প্রতিষ্ঠান নষ্ট করা হয়েছে। সেসব প্রতিষ্ঠান গড়তেই প্রধানমন্ত্রী চেষ্টা করছেন।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com