ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০০
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৬:৫১
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে প্রতিদিনই রেকর্ড ভাঙছে ডেঙ্গু রোগে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। মৃত্যুর সারিতে নাম লেখাচ্ছে গ্রাম-শহরের মানুষ। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি হলো ৪০০ জন।


মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০০ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭ জন।


এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com