
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।
জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এসেনশিয়াল নামের একটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে। পরে তারা কারখানা থেকে বের হয়ে আশপাশের কারখানায় হামলা চালিয়ে শ্রমিকদের বের করে এনে বেলা সাড়ে ১১টা দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলনে অংশ নেন।
শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাড়ি ভাড়া। কিন্তু দীর্ঘদিন তাদের মুজুরি বৃদ্ধি না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।
শিল্প পুলিশ জানায়, প্রথমে একটি কারখানা শ্রমিকরা আন্দোলন শুরু করলেও পরে ৮/১০টি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]