কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২০:২৬
কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুমিল্লার লালমাইতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহতরা হলো, বরইয়া গ্রামের প্রবাসী সোহেল রানার ছেলে আবদুর রহমান (৪) এবং জুয়েল রানার ছেলে জুবায়ের (৫)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।


স্থানীরা জানায়, জুবায়ের ও আবদুর রহমান বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় দুইজনকে না দেখে খোঁজা-খুজি শুরু করেন। দুই জনকেই পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে স্থানীয় বাগমারা বাজারে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার তাদের পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানাতে পারবো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com