‘আহারে জীবন’ নিয়ে ফিরছে আবুল হায়াত-ডলি জহুর
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২০:৩৩
‘আহারে জীবন’ নিয়ে ফিরছে আবুল হায়াত-ডলি জহুর
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

দীর্ঘ দিন ক্যামেরার সামনে নেই দেশের দুই বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর। বিরতি পর আমারও তারা ফিরছেন স্যুটিং সেটে। কিছুদিন আগেই প্রচারে এসেছে তাদের অভিনীত ‘লাইফ ইজ বিউটিফুল’ নামের নাটক। চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটিতে তাদের অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। আবারো একই নির্মাতার নাটকে তাদের দু’জনকে দেখা যাবে।


নাটকের নাম ‘আহারে জীবন’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।


নাটকের আরও দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।


চয়নিকা চৌধুরীর ভাষ্য, তারই পরিচালনায় আবুল হায়াত প্রায় ২৫০ এবং ডলি জহুর দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন।


আবুল হায়াত বলেন, চয়নিকা চৌধুরী একজন অভিজ্ঞ পরিচালক। নিঃসন্দেহে তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, যে কারণে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো। আমরা একে অপরকে বেশ ভালো বুঝি। সত্যি বলতে কি, আমার সহশিল্পী আমার অভিনয় কীভাবে রিসিভ করে তার রিঅ্যাকশন দেবেন- এটা খুবই গুরুত্বপূর্ণ। ‘আহারে জীবন’ নাটকটির গল্প সুন্দর। আশা করছি, ভালো লাগবে দর্শকের।


ডলি জহুর বলেন, হায়াত ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি, আরামবোধ করি। তাকে আমি খুব সহজে বুঝতে পারি, তিনিও আমাকে বুঝতে পারেন। আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা চমৎকার। যথারীতি ‘আহারে জীবন’ নাটকেও আমাদের অভিনয় দর্শকের ভালো লাগবে।


নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ‘আহারে জীবন’ নাটকটি শিগগিরই প্রচারে আসবে ইউটিউব চ্যানেল ‘রঙ্গন’-এ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com