হাকিমপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২৩:৫০
হাকিমপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের হাকিমপুর থানা মাদকবিরোধী অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় ও মাদক সেবনের অপরাধে তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার আলিহাট ইউনিয়নের সাদুড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে গোফফার হোসেন (২০) ও পৌরসভার বড় ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে জুনায়িদ (২০)।


বিষয়টি আজ গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাদশা আলম।


তিনি জানান, হাকিমপুর শতভাগ মাদকমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্ট ভূক্ত গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে পুলিশ উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ গোফফার হোসেন ও মাদক সেবনের অপরাধে জুনায়িদ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে জুুনায়িদকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা আসামি জুনায়িদ কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পরে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com