
ভ্যাট ও ট্যাক্স খাতের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন(ইসি)।
মঙ্গলবার বিকেলে (১৭ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতারআহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালনকালে ভ্যাট ও ট্যাক্স খাতেসরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্তকরার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
আদেশে উল্লেখ করা হয়, অভিযোগের গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে বিরত রাখা প্রয়োজন ও সমীচীন বলে কমিশন মনে করেছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী কল্লোলবিশ্বাসউপজেলা নির্বাচন কর্মকর্তা দৌলতপুর, কুষ্টিয়া (প্রাক্তন কর্মস্থল: মনিরামপুর, যশোর)-কে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা প্রাপ্য হবেন বলেঅফিস আদেশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগে এর আগেও এক উপ-সচিব ও এক অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছেনির্বাচন কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে কল্লোল বিশ্বাস সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে আমি আর কোনো মন্তব্যকরবো না।
দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করার বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিন্দ্য গুহ বলেন, নির্বাচনের ভ্যাট ও ট্যাক্স খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো অফিসিয়াল চিঠি বা লিখিত আদেশ এখনোতার দপ্তরে পৌঁছেনি বলে তিনি উল্লেখ করেন।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]