রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৬
রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীতে দেড় কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে (ডিএনসি)।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দামকুড়া থানাধীন নতুন কসবা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোদাগাড়ী উপজেলার এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মো. মশিউর রহমান (৪০) গোদাগাড়ী থানার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া গ্রামের বাসিন্দা এবং মো. আনারুল ইসলামের ছেলে।


ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় তিনটি পলিথিন ব্যাগের ভেতর থেকে (প্রতিটি ব্যাগে ৫০০ গ্রাম করে) মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় দুপুরে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।


এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com