
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করেননি।
গত বছর শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সেই হিসাবে এবার শূন্যপাস প্রতিষ্ঠান বেড়েছে ৯১টি।প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সেখানেই ফলাফলের এ সারসংক্ষেপ তুলে ধরা হয়।
ফল পর্যালোচনায় দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এর চেয়ে কম পাসের হার সর্বশেষ ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাস করেছিলেন ৪৭.৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর এইচএসসিতে পাসের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]