জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
ঢাকাসহ জেলা-উপজেলায় আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচি বিবার্তা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২৩:৩৫
জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
প্রিন্ট অঅ-অ+

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল (৩১ অক্টোবর)। দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য ঢাকাসহ জেলা-উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হবে।


শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুর ২টা ৩০ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শহীদ নেতা-কর্মীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকেলে ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়স্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা। দলের জেলা ও উপজেলা কমিটিসমূহ কেন্দ্রের অনুরূপ কর্মসূচি পালন করবে।


জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ এক বিবৃতিতে দেশবাসী ও জাসদের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছে।


বিবৃতিতে সমাজ পরিবর্তন ও জনগণের মুক্তির সংগ্রাম এগিয়ে নিতে জাসদের যে নেতাকমীর্রা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিবৃতিতে মিথ্যা মামলায় সাজানো প্রহসনমূলক বিচারে ফরমায়েশি রায়ে কারাবন্দী দলীয় সভাপতি জননেতা হাসানুল হক ইনুর নি:শর্ত মুক্তি দাবি করা হয়।


বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ পরিবর্তন ও জনগণের মুক্তির জন্য জাসদ জাতীয় ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাসদ দলের রাজনৈতিক নীতি—কৌশল গ্রহণ করেছে। জাসদের অনেক নেতাই ব্যক্তিগত স্বার্থে দল পরিবর্তন করে ভিন্ন দলে যোগ দিলে বা ভিন্ন দল গঠন করলেও জাসদের নেতাকমীর্রা বুক দিয়ে দলকে আঁকড়ে রেখেছেন, দলের পতাকা সমুন্নত রেখেছেন। প্রমাণ হয়েছে, জাসদ নেতাদের দল নয়, কমীর্দের দল।


উল্লেখ্য: গত শতাব্দীর ৬০ দশকে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী সংগ্রাম—স্বাধীকার সংগ্রাম—স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অগ্রসেনারাই ১৯৭২ সালে আদর্শের প্রশ্নে ক্ষমতার অংশীদারিত্ব পরিত্যাগ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাসদ দুঃশাসন, স্বৈরাচারী শাসন, স্বেচ্ছাচারী শাসন, সামরিক শাসন, বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম ও সমাজ পরিবর্তনের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। সমাজ পরিবর্তন ও জনগণের মুক্তির সংগ্রামে জাসদের হাজার হাজার নেতাকর্মী নিজেদের জীবন উৎসর্গ করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com