যশোরে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস, ১৬ প্রতিষ্ঠানে সবাই পরীক্ষার্থী ফেল
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৮:৪৭
যশোরে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস, ১৬ প্রতিষ্ঠানে সবাই পরীক্ষার্থী ফেল
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী শতভাগ পাস করলেও ১৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।


শতভাগ পাস করা তিনটি প্রতিষ্ঠান হলো, ঝিনাইদহ ক্যাডেট কলেজ (পরীক্ষার্থী ৪৩ জন), খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ (৬১) এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ (২৩)।


যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি, সেগুলো হলো, কুষ্টিয়ার হাজী নুরুল ইসলাম কলেজ, মেহেরপুরের মোরেকা জাগরণ কলেজ, ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ, খুলনার মডেল মহিলা কলেজ, মাগুরার বুজরুক শ্রীকুন্দি কলেজ, যশোরের সবুজ পল্লী কলেজ, খুলনার ইনডিপেনডেন্ট আইডিয়াল কলেজ, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজ, কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজ, মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ, খুলনার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাটের কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল, নড়াইলের মাকরাইল করিম খালেক সোলায়মান ইনস্টিটিউট, খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ এবং সাতক্ষীরার এ কে ফজলুল হক এমসিএ কলেজ।


গত চার বছরে শতভাগ অকৃতকার্য ও শতভাগ পাস করা প্রতিষ্ঠানের পরিসংখ্যানে ২০২৩ সালে শতভাগ অকৃতকার্য সাতটি, শতভাগ পাস দশটি। ২০২৪ সালে শতভাগ অকৃতকার্য সাতটি, শতভাগ পাস ১৩টি। ২০২৫ সালে শতভাগ অকৃতকার্য ২০টি, শতভাগ পাস ৫টি। ২০২৬ সালে শতভাগ অকৃতকার্য ১৬টি, শতভাগ পাস ৩টি।


বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ২০২৫ সালে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের প্রধানদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। তাদের বক্তব্য শোনা হয়েছে। কারণগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবারও কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে। প্রয়োজনে অধিভুক্তি নবায়ন বন্ধ করে দেওয়া হতে পারে।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com