সারাদেশে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৯:২৬
সারাদেশে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজাকার ও সাম্প্রজ্যবাদের কবল থেকে দেশ ও জনগণকে মুক্ত করার সংগ্রামের ধারায় জননেতা হাসানুল হক ইনুকে মুক্ত করার প্রত্যয় ঘোষণা করেছে জাসদ।


শনিবার (৩১ অক্টোবর) জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং জেলা-উপজেলা কমিটিসমূহ আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।


দিনটি উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ বিকেল ৩ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়স্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলের সহ-সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান ঝকি, জাসদ স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের সহ-সম্পাদক আলী হাসান তরুন, জাতীয় নারী জোটের নেত্রী পারভেজ আক্তার শিল্পী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি গোলাম কিবরিয়া প্রমূখ।


আলোচনা সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ পরিবর্তনের বিপ্লবী সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামে যে নেতা-কর্মীরা শহীদ হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।


বক্তারা জাসদের নেতা-কর্মীদের অভিবাদন জানিয়ে বলেন, জাসদের নেতা-কর্মীরা কোন ধরনের রাজনৈতিক বিভ্রান্তিতে না ভুগে, ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব না করে জাসদের আদর্শ ও পতাকা সমুন্নত রেখেছেন। বক্তারা মিথ্যা মামলায় প্রহসণমূলক বিচারে ফরমায়েশি রায়ে দন্ডিত জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।


বক্তারা বলেন, বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকার-আলবদররা এবং সম্রাজ্যবাদী শক্তির দখলে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। পাকিস্তানী ধর্মান্ধ সাম্প্রদায়িক উগ্রবাদী রাজনীতি ও সংস্কৃতি দেশের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। মবের মুল্লুক ও বিচারহীনতা বাংলাদেশকে গ্রাস করে ফেলছে। অসম চুক্তির বন্ধনে স্বাধীনতা সার্বভৌমত্ব লংঘিত হচ্ছে।


বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি, সম্রাজ্যবাদী শক্তির কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা, নিয়ন্ত্রিত শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করা, কুক্ষিগত বিচার ব্যবস্থাকে মুক্ত করার সংগ্রামের ধারাতে জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুকে মুক্ত করার সংগ্রাম জোরদার করতে হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com