
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সঙ্গে পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি বিভাগীয় ও জেলা স্টেডিয়ামের উন্নয়নের ধারাবাহিকতায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কারের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী জানুয়ারি মাস থেকে বছরব্যাপী ১৫টি ইভেন্টে প্রতিটি জেলায় ক্যালেন্ডার প্রস্তুত করা হবে। রংপুরে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রয়োজন হলে সেটিও করা হবে।
সারা দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করতে পারবে। এতে তারা মাদক থেকে বিরত থাকার পাশাপাশি শারীরিকভাবেও উপকৃত হবে।
এর আগে স্টেডিয়াম ও ক্রিকেট গার্ডেন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি পৌঁছালে খেলোয়াড় ও ক্রীড়া সংস্থার লোকজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সংগঠকেরা।
রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে রংপুরের স্টেডিয়ামের উন্নয়ন হবে। অন্যদিকে, সারাদেশের জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে ছোট স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে নতুন প্রজন্ম নতুন আলো দেখতে পাবে। এসব উদ্যোগ দ্রুত কার্যকর হবে বলে প্রত্যাশা করেন তিনি।
রংপুর জেলার ক্রীড়া সদস্যরাও দীর্ঘদিনের এই স্টেডিয়ামের পরিবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি বিপিএল খেলার আয়োজন করার বিষয়েও অনুরোধ জানান তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]