কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৯:৫৮
কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পিরোজপুরের কাউখালীতে ফুটপাত অবৈধ দখলমুক্ত ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারজনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


শুক্রবার (৩০ অক্টোবর) কাউখালী দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতন করা হয়।


অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ (১) (ট) ধারায় তিনজনকে মোট ৬ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৮ ধারায় একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুটপাতের অবৈধ দখল প্রতিরোধ এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/ রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com