এইচএসসিতে অকৃতকার্য, অভিমানে কিশোরীর আত্মহত্যা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২১:০০
এইচএসসিতে অকৃতকার্য, অভিমানে কিশোরীর আত্মহত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


পরীক্ষার ফলাফল প্রকাশের পর শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।


ভূমিকা রানীর বাড়ি কমলনগর উপজেলার হাজির হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুনানগর বাজার সংলগ্ন শশী ভক্তের বাড়ি। পিতার নাম রঞ্জিত চন্দ্র দাস।


সে কমলনগরের হাজিরহাট উপকূল সরকারি কলেজে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।


জানা গেছে, ভূমিকা তথ্য প্রযুক্তি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এতে অভিমানে সে আত্মহত্যার পথ বেঁচে নেয়।


স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) দীলিপ চন্দ্র দাস বলেন, ভূমিকা রানী শিক্ষার্থী হিসেবে মেধাবী ছিল। তার আশপাশের অন্য পরীক্ষার্থীরা পাশ করেছে। কিন্তু সে পাশ না হওয়ার বিষয়টি মেনে নিতে পারে নি। তাই ক্ষোভে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ মাহবুবে এলাহি সানী বলেন, আমাদের কলেজের একজন শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com